ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২০, ২০২৩ | ১০:৫০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।

বিগত সময়ে যারা পৌরসভার মেয়র ছিলেন তারা কেউই উল্লখ্য যোগ্য উন্নয়ন করতে না পারায় সুবিধা বঞ্চিত পৌরবাসীরা। তাই কাঙ্খিত উন্নয়নের নিশ্চয়তা চান তারা। সেক্ষেত্রে তৃণমূলের ভোটারদের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন রচনা করতে পারবেন, উন্নয়নের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন অবহেলিত ছেংগারচর পৌরসভাকে এমনই একজন প্রার্থী হিসেবে ভোটারদের আলোচনায় ঠাঁই করে নিয়েছেন মাহবুবুর রহমান সেলিম। তারা মনে করছে সেলিম একজন সৎ, ভালো ও যোগ্য ব্যক্তি। সে মেয়র হলেই অবহেলিত এ পৌরবাসীর সকল চাহিদা সম্পন্ন হবে।

সোমবার ১৯ জুন বিকেলে ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের জানান, ছেংগারচর পৌরসভায় আমি প্রার্থী হতে চাইনি, হয়েছি সাধারন মানুষদের অনুরোধে।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন এ পৌরসভায় তেমন কোন উন্নয়ন নেই বললেই চলে। ভাঙা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল, আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই, নেই পানি সরবরাহের ব্যবস্থা। নানা সমস্যায় জর্জরিত।

আমি আপনাদের দোয়ায় মেয়র নির্বাচিত হলে,সব সমস্যা সমাধান করে আধুনিক নাগরিক সুবিধা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিবো পৌরবাসীর মধ্যে। উন্নয়নের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছিয়ে একটি মডেল পৌরসভা গঠনই আমার লক্ষ্য। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করি।

সবগুলো ওয়ার্ডের পাড়া-মহল্লার অধিকাংশ রাস্তা কাঁচা, পৌর এলাকার বেশির ভাগ রাস্তাঘাট ভাঙা, কার্পেটিং উঠে রাস্তায় খানাখন্দক সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে অনেক স্থানে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। পানি সরবরাহের পাইপ স্থাপন হলেও সুপেয় পানিসহ দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য পানির ব্যবস্থাও নেই। পৌর এলাকার রাস্তায় লাইট না থাকায় রাতের বেলা চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে নানান সমস্যায় জর্জরিত পৌরসভার মানুষ।

বিজ্ঞাপন

পৌর এলাকার প্রতিটি সড়ক আলোকিত করতে সড়কে লাইট স্থাপন করবো। কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, মহল্লার রাস্তাগুলো আরসিসি ঢালাই, রাস্তার সৌন্দর্যবর্ধনে প্রকল্প গ্রহণ, পৌর এলাকায় যানবাহন চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবো। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতসহ শতভাগ শিক্ষার আলোয় আলোকিত করবো।

তরুণ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহ ও সহযোগীতা করে মাদকমুক্ত সমাজ গড়বো।।

পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ উন্নয়নের সুফল জনগণের দ্বারে পৌঁছে দিতে কাজ করবো। করোনাকালীন সময়ে পৌরসভার অসহায় দু:স্থ্য মানুষের সাহায্য সহযোগিতায় পাশে যেভাবে ছিলাম সেরকম সবসময় পাশে থাকবো।

খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ চান আমি যেন মেয়র হই।

আমরা দেখেছি যোগ্য নেতৃত্বের অভাবে ছেংগারচর প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার নাগরিকরা সব রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

আমি মেয়র নির্বাচিত হলে ছেংগারচর কে আধুনিক ও স্মার্ট পৌরসভায় রুপান্তর করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী সকলের দোয়া ও সহযোগিতা পেলে পৌরবাসীর স্বপ্ন পূরন হবে।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু