মৈশাদী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে খুলে গেল মসজিদের তালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২৩ | ৯:৫১
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মৈশাদী গ্রামে বাইতুন নুর নামে একটি জামে মসজিদর গেইটে ঝুলানো তালা অবশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী হস্তক্ষেপে খুলে গেল।

৯ জুন শুক্রবার মুষলধারে বৃষ্টি আসে। ঐদিন মোঃ নুরুল ইসলাম খান তার এক আত্নীয় মৃত্যুর খবর শুনে জানাজার জন্য কুমিল্লায় অবস্থান করে। টানা বৃষ্টির কারনে তাদের জমি থেকে আসা ধান রৌদে শুকাতে না পেরে উপায়ন্ত না হয়ে মোঃ নুরুল ইসলাম খানের ছেলে পারভেজ খান সন্ধায় ধানগুলো শুকাতে মসজিদে নিয়ে যায়। পরের দিন শনিবার সাবেক সেনা সদস্য মোঃ নুরুল ইসলাম খান ও এলাকার ২ জন মাগরিবের নামাজ আদায় করে। এশার পর থেকে মসজিদের গেইটের তালার চাবি লাগানোর অংশ টুকু ভরাট করে নতুন আরো ২ টি তালা কে বা কারন লাগিয়ে দেয়। শনিবার থেকে মসজিদের গেইটে তালা ঝুলতে থাকে।

অবশেষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী ১ নং ওয়ার্ডের মেম্বার সোরাফ ও ২ নং ওয়ার্ডের মেম্বার রাজুকে মসজিদের গেইটের তালা খোলার দায়িত্ব দেন। ১৪ জুন বুধবার আসবের পূর্বে ১ও ২নং ওয়ার্ডের মেম্বার, নূরুল ইসলাম খান ও স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মেম্বাররা তালা ভেঙ্গে দেন।গেইট খোলার পর নুরুল ইসলাম খান মসজিদ থেকে ধান বের করে নেন। পরে সকলে মিলে আসরের নামাজ আদায় করেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে মসজিদটির তালা খুলে যাওয়াতে নুরুল ইসলাম ও তার পরিবারের সকলে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা