চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৩ | ৫:১৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে নেয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। একসঙ্গে পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসংক্রান্ত পৃথক পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখায়, মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রো রেলে বদলি করা হয়েছে।

আরো একটি প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে,চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এর এসপি মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলকে শরীয়তুপুরে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব