সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই সাফে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ৬:১৫
Link Copied Successfully!

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলের সমস্যা স্কোরিং। ঘরোয়া ফুটবলের চলমান লিগে দেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল আবাহনীর এলিটা কিংসলের। ৯ গোল করেও সাফে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে এলিটা কিংসলেকে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা গত মার্চে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। কোচ হ্যাভিয়ের সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচ রাখার পর তাকে সাফ ক্যাম্পেও ডেকেছিলেন। কিংস অ্যারেনায় চার দিন অনুশীলন শেষে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বাদ দিয়েছেন আবাহনীর এই ফরোয়ার্ডকে।

কিংসলেকে বাদ দিলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। অথচ সুমন রেজা ঘরোয়া লিগে এবার কোনো গোলই করতে পারেননি। এরপরও কিংসলের বদলে সুমনকে নেয়ার কারণ সম্পর্কে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘টাফ কম্পিটিশন, ক্যাপাসিটি ও কোয়ালিটি এই তিন ক্যাটাগরি বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।’

বিজ্ঞাপন

একজন ফরোয়ার্ডের মূল মানদন্ড স্কোরিং। সেই স্কোরিংয়ে এলিটা এগিয়ে থাকলেও হ্যাভিয়েরের ব্যাখ্যা, ‘প্রথম লেগের সঙ্গে দ্বিতীয় লেগের পারফরম্যান্সে তারতম্য রয়েছে।

কোচ হ্যাভিয়েরের পাশে বসে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরো সংবাদ সম্মেলনে এলিটার বাদ পড়ার বিষয়টি ঘুরে-ফিরে এসেছে। অধিনায়ক জামালও এই বিষয়ে কোচের দিকেই বল ঠেলে দিয়েছেন, ‘বুঝতে পারছি আপনারা দল নিয়ে অনেক প্রশ্ন করছেন। কোচ খেলা দেখেছে এবং অনুশীলন করিয়েছে। সে যেটা ভালো মনে করেছেন তাদেরই নিয়েছে। এখন যারা রয়েছে তাদের নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে।’

সাফের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা ৩৫ জনের প্রাথমিক তালিকা দিয়েছিলেন। সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে ৩০ জনের স্কোয়াড দিয়ে ক্যাম্প শুরু করেন তিনি। সেই ৩০ জন থেকে আরও সাতজন বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন। ইনজুরির জন্য ঘোষিত দল থেকে টুটুল হোসেন বাদশা ও রিমন হোসেন বাদ পড়েছেন। পারফরম্যান্স ও অন্যান্য বিবেচনায় বাদ পড়েছেন জনি, শ্রাবণ, সাজ্জাদ ও এলিটা কিংসলে।

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড :

গোলরক্ষক : আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।

ডিফেন্ডার : কাজী তারিক রায়হান,  বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ঈশা ফয়সাল,  রহমত মিয়া, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার : মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ , মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন