মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ১১:৪৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক নিয়োগ প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এক নিয়োগ প্রার্থীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার বিজ্ঞাপনের আলোকে একাধিক প্রার্থী আবেদন করেন। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষসহ একটি চক্র কয়েক লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একাধিক প্রার্থী থেকে টাকা নেওয়ার ঘটনাটি প্রকাশ হয়ে পড়ে এবং এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে টাকা লেনদেনকারী একাধিক প্রার্থী অভিযোগ করেন।

অবশেষে এই চক্রটি এক নারী প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলে স্থানীয় লোকজন ও একাধিক প্রার্থী অভিযোগ করেন। তারা আরও জানান, অধ্যক্ষ তার পছন্দের প্রার্থীকে নিয়োগের উদ্দেশ্যে মেধাবী প্রার্থীগণকে বাছাইয়ের নামে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে সরিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একাধিক শিক্ষক-কর্মচারীও বিষয়টি স্বীকার করেন এবং অতীতেও এ ধরণের অপকর্মে তিনি জড়িত ছিলেন বলে জানান।

বিজ্ঞাপন

চাকরিপ্রার্থী শরীফ উল্লাহ জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, আগামী ১০ জুন শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি। কিন্তু নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে অধ্যক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করি। প্রতিবারই তিনি বলেন, পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে বলে তিনি জানান। এভাবে কালক্ষেপণ করতে থাকেন। অবশেষে ৮ জুন তিনি স্বীকার করেন, প্রবেশপত্র পাঠাননি। তাই বাধ্য হয়ে আমি অভিযোগ করেছি। তিনি জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদনকৃত যোগ্য সকল প্রার্থীকে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বাছাইয়ে চারজন প্রার্থীর আবেদন বাতিলের কথা স্বীকার করেন। তবে নিয়োগ বানিজ্যের বিষয়টি তিনি অস্বীকার করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা