
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে
কচুয়ায় মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ
Link Copied Successfully!


কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি মো: ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, কচুয়া পৌর আওয়ামীলীগের সভপতি আকতার হোসেন সোহেল ভূইয়া ।


এ সময় প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর আফসার উদ্দিন, অতিথি বক্তা জুম্মন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মানিক মজুমদার’সহ শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।








