ঢাবির ভর্তি পরীক্ষায় “ক” ইউনিটে ৯০ শতাংশই ফেল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৫, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার মাত্র ৯ দশমিক ৪৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯০ দশমিক ৫৭ ভাগ অকৃতকার্য হয়েছে।

এবার ‘ক’ ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৭৭৫টি, মানবিকের জন্য ৫১টি ও ব্যবসায় শিক্ষার জন্য ২৫টি।

ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ১৭ হাজার ৭৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ১১ হাজার ১০৯ জন। তাদের মধ্যে ১০ হাজার ৫৫৭ জন বিজ্ঞান বিভাগের, ৫৪২ জন মানবিক ও ১০ জন ব্যবসায় শিক্ষার।

বিজ্ঞাপন

মোট পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ১৪ হাজার ৫০ জন বিজ্ঞান বিভাগের, ৩ হাজার ৩৮০ জন মানবিক ও ৩৩৩ জন ব্যবসায় শিক্ষার।

গত ১২ মে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২২-২৩ সেশনে আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রাম বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী এস এম নাফিজুল আজিজ, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম হয়েছেন নটরডেমে কলেজের শিক্ষার্থী নাহিয়ান বিন আলিম, মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান।

বিজ্ঞাপন

চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্যদীপ্ত মণ্ডল, দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থী মো. সাফ্ফাত হোসেন এবং তৃতীয় হয়েছেন হৃদিতা হোসেন।

উপাচার্য জানান, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২৫ আসনের বিপরীত ১০ জন উত্তীর্ণ হওয়ায় ফাঁকা আসনগুলোতে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ফলাফল জানা যাবে যেভাবে

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম,পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও,আবেদনকারী বাংলালিংক, রবি,এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI or FRT < roll> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা