পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৩ | ৬:৫৯
Link Copied Successfully!

এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টাফ গালতিয়ের।

বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।

বিজ্ঞাপন

প্যারিসে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে পিএসজিকে তিনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে পারেননি, এটি মেসির ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই হয়তো থাকবে। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলেছেন মেসি। ২১ গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট।

শেষ ম্যাচের পর হয়তো সংখ্যাটা আরও বাড়বে।

মেসি পিএসজির ছাড়লেও তার পরবর্তী গন্তব্য এখনো অজানা। সৌদি আরবের ক্লাব আল-হিলাল মেসিকে পেতে মরিয়া, দিয়ে রেখেছে লোভনীয় অফারও। এদিকে আর্জেন্টাইন অধিনায়ককে পেতে চায় বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও। মেসির পরবর্তী গন্তব্য জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা