রাজের সঙ্গে আমার সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ: পরীমণি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৩ | ৬:২৩
Link Copied Successfully!

চিত্রনায়ক শরিফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের বেশকিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় তোলপাড় দেশের শোবিজ অঙ্গন।

ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরিফুল রাজের স্ত্রী নায়িকা পরীমণি ও সুনেরাহ। একে অন্যের দিকে আঙুল তুলেছেন এই ঘটনার জন্য।

এসময় রাজের স্ত্রী পরীমণির দিকে ইঙ্গিত করের সুনেরাহ বলেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না।  কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

সুনেরাহ’র এই বক্তব্যের পরেই ক্ষেপেছেন পরী। তিনি গণমাধ্যমে এ নিয়ে কথাও বলেছেন। সেখানে রাজের সঙ্গে তার সংসার ভাঙলে সুনেরাহ দায়ী থাকবেন বলে উল্লেখ করেন।

পরীমণি বলেন, ‘ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।

পরী আরো বলেন, আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

সংসার জীবন ভালো যাচ্ছে না বলে অনেকদিনের গুঞ্জনকেও উড়িয়ে দিয়ে পরীমণি বলেন, এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারো পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না!

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব