সভাপতি ডি এম ফয়সাল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাতুল

ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সরকারি কলেজ সম্মেলন অনুষ্ঠিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৩ | ১১:২১
Link Copied Successfully!
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান।  -- পপুলার বিডিনিউজ
আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা এই প্রতিপাদ্য সামনে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার সম্মেলন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮ মে) রবিবার বেলা ১২টায় চাঁদপুর শহরের ছায়াবানী মোড় রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র আন্দোলন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, সন্ত্রাস মুক্ত ও প্রভাব মুক্ত শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে যোগ্য দক্ষ ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। দক্ষ নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।
কলেজ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুর রহমান।
কলেজ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রাকিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন, মহিউদ্দিন মিয়াজী মাসুম, মোহাম্মদ আসাদুল্লাহ সুমন।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা। এতে সভাপতি ডি এম ফয়সাল সহ-সভাপতি কেএম.মাসুদুর রহমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাতুল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা