
মহামায়ায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল নারীর


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় সড়কের পাশে জমিয়ে রাখা গাছের গুড়ির লাকড়ি কুড়াতে গিয়ে প্রাইভেটকার চাপায় সড়কের পাশে প্রাণ গেলো মায়া রাণী সূত্রধর (৭০) নামের এক নারীর।
রোববার (২৮ মে) বিকেল ৪টার দিকে মহামায়া জমজমিয়া ব্রিজের পূর্ব পাশ্বে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত নারীর নাতি লক্ষ্মণ সূত্রধর জানান, গাছের গুঁড়ি কুড়ানো অবস্থায় চাঁদপুর থেকে কুমিল্লাগামী সড়কের একেবারে পাশে মাটি ঘেষে গিয়ে তার দিদিকে চাপা দিয়ে কুমিল্লার দিকে দ্রুত বেগে চলে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই মায়া রাণী মারা যায়।


পরে প্রাইভেটকারের পিছনে থাকা একটি
মোটরসাইকেলে থাকা দুই যুবক প্রাইভেটকারটিকে ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়।
নিহত নারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের সূত্রধর বাড়ির মৃত বেনু সূত্র ধরের স্ত্রী। ৬ সন্তানের জননী তিনি।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ নিয়ে আসা’সহ প্রাইভেটকারটিকে জব্দ কর হয়েছে।








