ক্রেনসহ রিলিফ ট্রেন এসেছে, ঢাকা-সিলেট রেলযাত্রা বিলম্ব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৩ | ৪:০৪
Link Copied Successfully!

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগির উদ্ধারকাজ শুরু হয়েছে। শনিবার (২০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ক্রেনসহ রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে দুপুর ১টা থেকে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে রেলওয়ে ও বন বিভাগের লোকজন গাছ কেটে সরাচ্ছেন।

উদ্ধারকাজ শেষ করতে আরো দু-তিন ঘণ্টা লাগবে বলে সংশ্লিষ্টরা জানিইয়েছেন। সিলেট ও ঢাকাগামী ট্রেনযাত্রা বর্তমানে বিলম্ব হচ্ছে বলে ভানুগাছ স্টেশন মাস্টার জানান।

রেলওয়ে কুলাউড়ার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে।

বিজ্ঞাপন

লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা বেজে যেতে পারে। আজ ভোর ৫টায় লাইনে বিশাল একটি গাছ পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

কেউ গুরুতর আহত হননি। স্থানীয় হাসপাতালে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত