মাদকের টাকা পরিশোধ করতে না পারায় মাদকসেবীর আত্মহনন

Default User
এইচ এম নিজাম
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২০ | ৯:০২
Link Copied Successfully!

চাঁদপুর শহরে নিশি বিল্ডিং এলাকায় নেশার টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপের কারণে ৩ সন্তানের জনক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং মোল্লাবাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
জানা গেছে, মোল্লাবাড়ির আবুল হোসেন মোল্লার ছেলে ৩  পুত্র সন্তানের জনক মনসুর মোল্লা (৪০) মাদক সেবন করতো। তাছাড়া জুয়া খেলতো বলে তার পরিবার জানান। মাদক ও জুয়ার জন্য টাকা ধার দেনায় জড়িত ছিল।
পাওনাদাররা টাকার জন্য কয়েক দিন ধরে চাপ সৃষ্টি করেন। টাকা জোগাড় করতে না পারায় সে ঘরের পাশে মন্ডফল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 মনসুর মোল্লার স্ত্রী জানায়, আমার স্বামীকে গত সোমবার দুপুরে তার সাথের কিছু বন্ধুবান্ধব ধরে ভূঁইয়া মার্কেটে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারধর করে। তারা নাকি আমার স্বামীর কাছ থেকে জুয়ার টাকা পেত।
টাকা পরিশোধের জন্য শুক্রবার রাতে একটি ফোন নাম্বার 01923718189 থেকে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। তারা বলে টাকা না দিতে পারলে আজ তোকে মেরে ফেলবো। আমার স্বামী এই কথা আমাদেরকে জানায়। পরে আমরা তাকে সান্ত্বনা দিলে সে শুয়ে পড়ে। হঠাৎ করে রাত ৩টায় জামতলার আল-আমিন ও নিশি বিল্ডিংয়ের জাফর আমাদেরকে ঢেকে বলে মনসুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সকাল ৯ টায় চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেওয়া  হলে উপ-পরিদর্শক বিপ্লব কুমার ঘটনাস্থল থেকে মনসুর মোল্লার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা একটি অপমৃত্যুর  মামলা করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা