গুলশানে নায়ক ফারুকের জানাজা অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ৭:১৬
Link Copied Successfully!

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশান কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক জায়েদ খান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে ডিএনসিসির মেয়রসহ ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত ফারুকের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

জানাজা শেষে মরহুমের মরদেহ নিজ গ্রাম গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোম টিওরীতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে পাঠান বাড়ি জামে মসজিদে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর এফডিসিতে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জনপ্রিয় এ নায়কের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ১৬ মে ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা