শাকিবের মানহানিকর বক্তব্য, শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বুবলী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৪:৩৪
Link Copied Successfully!

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব-বুবলী।

রোববার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অবৈধ সম্পর্কসহ বাড়ি-গাড়ি কেনার অর্থের উৎস কোথায় অভিযোগ এনে নায়িকার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তোলেন শাকিব।

এবার এসব নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বুবলী।

বিজ্ঞাপন

শাকিবের উদ্দেশে বুবলী বলেন, তার উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ, সব কিছুর ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করে মানহানির চেষ্টা করছেন, এর সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

নায়িকা বলেন, আমি সবসময় কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে বিভিন্ন ধরনের গল্পও বলছেন সেটাও আপনারা দেখছেন।

বুবলী আরও বলেন, এসব আমাকে এবং সন্তানকে প্রতিনিয়তই বিপর্যস্ত করে তুলছে। কারণ, আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও সেটার মারাত্মক প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন

আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই তার এসব এসব নোংরা মিথ্যাচার বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ, এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব