চট্রগ্রামে কন্টেইনারের চাপায় মতলবের বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ মে ১০, ২০২৩ | ১১:১৭
Link Copied Successfully!

চট্রগ্রামের পতেঙ্গা এলাকায় কন্টেইনারের চাপায় ঘটনাস্থলেই পিতা মোঃ ইউনুছ মিয়াজী(৫৭) তার ছেলে আব্দুর রহিম (৩০) মৃত্যু হয়েছে। তাদের বাড়ী মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে। পতেঙ্গা থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে খোজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে তাদের ( পিতাপুত্র) মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, রিকশার ওপর কন্টেইনার চাপা পড়ে ওই দুইজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত দুইটি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া দুমড়ে মুছড়ে গেছে রিকশাটি। আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে।

নিহতের পরিবারের ২/৩ জন জানান, ইউনুস মিয়াজী চট্রগ্রামের বন্দরে চাকুরী করতেন।তার ছেলে আব্দুর রহিম গত ২ দিন আগে চট্টগ্রামে বেড়াতে যায়।গতকাল দুপুরে ছেলেকে সাথে নিয়ে রিক্সায় করে কর্মস্থলে যাচ্ছিল।ওই মুহুর্তে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারটি রিক্সার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই পিতা ও পুত্রের মৃত্যু হয়। আরো জানা গেছে, নিহত ইউনুস মিয়াজীর পিতা চান্দু খলিফা গত একবছর আগে মতলবের ডাকঘর এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এদিকে পিতাপুত্রের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ীতে শোকের মাতম নেমেছে।

বিজ্ঞাপন

উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে একটি লরি সৈকত এলাকার দিকে যাওয়ার সময় খালপাড় এলাকায় সেটি উল্টে গিয়ে পাশের রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা যাত্রী দুজন কন্টেইনারের নিচে পড়ে মারা যান।’ তবে রিক্সাচালক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব