শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৩ | ৪:৫৯
Link Copied Successfully!

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই।

শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু জানান, মন্ত্রী রবিবার যুক্তরাজ্যে থেকে ঢাকায় আসবেন। ওইদিন বাদ আছর নামাজে জানাযা শেষে দাফন করার কথা রয়েছে।

মরহুমা রহিমা ওয়াদুদ চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মাতা।

রহিমা ওয়াদুদ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারী বাড়ী।

বিজ্ঞাপন

এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব