মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৩ | ৪:১২
Link Copied Successfully!

ফুটবল বিশ্বের দুই এলিয়েন-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা পৃথিবীর ফুটবল প্রেমীদের। ফুটবলের রেকর্ড কিংবা মাইলফলকে হরহামেশাই একে অপরকে ছাড়িয়ে যান তারা। আরও একবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে টেক্কা দিলেন তিনি। ফলে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী অ্যাথলেট এখন পর্তুগিজ এই সুপারস্টার।

যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সকল খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। যেখানে মাঠ থেকে আয় আর স্পন্সর, প্রচারণা ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেলের তালিকায় মেসি কিংবা এমবাপ্পেকে পিছনে ফেলেছেন রোনালদো।

গেল বছরের শেষ দিকে ইউরোপের পাট চুকিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসেরে সৌদি আরবে পাড়ি জমান রোনালদো। দেশটির ঐতিহ্যবাহী ক্লাবটিতে নাম লেখানোর পর সিআর সেভেন আয় করেছেন ১৩ কোটি ৬০ লাখ ডলার। যা তাকে খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ধনী বানিয়েছে।

বিজ্ঞাপন

ফোর্বস মাঠের আয়ের মধ্যে প্রাইজমানি, বেতন ও বোনাসকে হিসাবে যুক্ত করেছে। মাঠের বাইরের আয়ের মধ্যে স্পন্সর চুক্তি, নিবন্ধনভুক্ত আয়, হাজিরা ফির পাশাপাশি খেলোয়াড়টি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলে সেই ব্যবসা থেকে যে পরিমাণ টাকা ফেরত পেয়েছেন, সেসবও হিসাব করেছে ম্যাগাজিনটি।

রোনালদোর বার্ষিক বেতন আনুমানিক ৭ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া মাঠের খেলায় তার আয় ৪ কোটি ৬০ লাখ আর আনুষঙ্গিক থেকে আয় আরও ৯ কোটি ডলার। আর মাঠ থেকে মেসির আয় ৬ কোটি ৫০ লাখ ডলার এবং মাঠের বাইরে আয় করেছেন আরও ৬ কোটি ৫০ লাখ ডলার।

এছাড়া তৃতীয় স্থানে থাকা এমবাপে মাঠ থেকে আয় করেছেন ১০ কোটি ডলার। আর মাঠের বাইরে থেকে তার আয় ২ কোটি ডলার। সব মিলিয়ে ১২ কোটি ডলার আয় করে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেটদের তালিকায় তিনে ফরাসি এই সেনসেশন।

বিজ্ঞাপন

সেরা তিন পজিশন ফুটবলের দখলে থাকলেও চারে জায়গা করে নিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। মোট ১১ কোটি ৯৫ লাখ ডলার আয় করে ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেটের তালিকায় চতুর্থ তিনি।

অন্যদিকে, মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ ১১ কোটি ডলার আয় করে পাঁচে আছেন। শীর্ষ দশে পরের দুই স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুই গলফার ডাস্টিন জনসন এবং ফিল মিকেলসন।

অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের আরেক বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন ক্যারি। অবসরে চলে যাওয়ার পরও নবম স্থানে রয়েছেন টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট তালিকার দশম স্থানে আছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা