চাঁদপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৩ | ১০:২৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারী শামিমা সিমার নেতৃত্বে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের কৃষক সুজন মিয়ার বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ওই কৃষকের ২৩ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে খুবই খুশি হয়েছেন কৃষক সুজন মিয়া।

সুজন মিয়া জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতারা জানতে পারে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ বছর আমি প্রায় এক একর জমিতে বোরো আবাদ করেছি। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগের সহ-সভাপতি শামিমা সিমা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষক ভাইদের কষ্ট লাঘবে পাশে থাকার প্রতিশ্রতি নিয়ে ছাত্রলীগ কাজ করছে। তার অংশ হিসেবে আমরা নানুপুর গ্রামের অসহায় কৃষক সুজন মিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই কাজ দেখে ছাত্রলীগের অন্যরাও উৎসাহ পাবে।

ধান কাটার কাজে সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, মো. সিয়াম তালুকদার, তাহসিন খান রায়হান, আশরাফুল আবির, শাকিল পাঠান, মোজাম্মেল হোসেন আলম, রাকিব, এমরান, শামীম ও সৌরভ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব