
আল্লামা সৈয়দ জাহান শাহ্ হুজুরের ইন্তেকাল : সর্বত্র শোকের ছায়া


মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ভাই সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। টানা তিনদিন আইসিইউতে ডাক্তারের পরামর্শে থাকার পরও তিনি সুস্থ হতে পারেন নি।


আল্লামা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী জীবদ্দসায় ইসলামের খেদমত করে গেছেন। ইমামে রাব্বানী দরবার শরীফ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার ও প্রসারে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া চেয়েছেন মরহুমের ভাই ইমামে রাব্বানী দরবার শরীফের পীর ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, বড় ভাই সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ছোট ভাই সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ নাসির শাহ্ মোজাদেদ্দী, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, ছেলে সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী সহ ভক্তবৃন্দ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যানগণ, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সহ সম্পাদকমন্ডলী, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, অধ্যক্ষ আল্লামা ড. মাহবুবুর রহমান, ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপ-কমিটির আহবায়ক পীর খাজা আরিফুর রহমান তাহেরী, সচিব মুফতি আলাউদ্দিন জিহাদী সহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাকের পার্টি, ত্বরিক্বত ফেডারেশন বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অনুসারি সকল দরবারের পীর মাশায়েখগণ গভীর শোক প্রকাশ করেছেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, আমার ভাই একজন খাঁটি আল্লাহ্ ওয়ালা হিসেবে সমাজে সকলের কাছে সমাদৃত। তাঁর জীবদ্দসায় যে কোন বিষয়ে আমাকে সহযোগিতা করতেন। দরবার পরিচালনার ক্ষেত্রে তাঁর চির বিদায় অপূরণীয় ক্ষতি।
সংবাদ প্রকাশ পর্যন্ত নামাজে জানাজার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়নি। রাতেই ইমামে রাব্বানী দরবার শরীফে মরদেহ নিয়ে আসা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ধর্ম এর আরও সংবাদ

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
চাঁদপুর সদর
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মতলব উত্তর
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
চাঁদপুর সদর
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়
আন্তর্জাতিক
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা
রাজনীতি
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান
ফরিদগঞ্জ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
বিনোদন




