
হাজীগঞ্জ বাজার থেকে উদ্ধার করা
বন বিড়ালটি কুমিল্লা বন বিভাগে অবমুক্ত করা হবে


চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে উদ্ধার করা বন বিড়ালটি নেওয়া হচ্ছে কুমিল্লার রাজেশপুরের বনে। সেখানে বন্য এই প্রাণীটি অবমুক্ত করা হবে।
সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা বন বিভাগ বন বিড়ালটি তাদের দায়িত্ব নিয়ে নেয়।
রোববার রাতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টি জুতার দোকান থেকে বাঘ সন্দেহে আতংকিত হয়ে উদ্ধার করে স্থানীয়রা।
পরে সোমবার বিকেলে চাঁদপুর বন বিভাগের সহকারী কর্মচারী শাহজাদা এটি একটি বন বিড়াল বলে জানান। তিনি জানান, এরআগে শাহরাস্তি উপজেলায় এমন প্রাণীর দেখা মিলেছে। চাঁদপুর জেলায় কোন বন্য প্রাণী উদ্ধার করা হলে কুমিল্লা রাজেশপুরের বনে অবমুক্ত করা হয়।


বন বিড়ালটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৭ নং ওয়ার্ড কমিশনার মো. আল- আমিন, জাগরণ ক্রীড়া চক্রের সভাপতি সিরাজুল ইসলাম রাসেল, হালিম সুপার মার্কেটের ব্যবসায়ী মো. সুমন, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, হকার্স মার্কেটের ব্যবসায়ী, ইকবাল হোসেন ও আরিফ হোসেন মোল্লা প্রমুখ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























