অবশেষে করোনামুক্ত জেনেলিয়া

Default User
 বিনোদন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২০ | ১২:২৮
Link Copied Successfully!
করোনায় আক্রান্ত হয়ে ২১ দিন নিভৃতবাসে ছিলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। সে খবর জানাননি অনুরাগীদের। অবশেষে করোনামুক্ত হলেন তিনি।

করোনামুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। জেনেলিয়া জানান, গত ২১ দিন বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। ছিলেন একেবারেই উপসর্গহীন।

এক টুইট বার্তায় জেনেলিয়া লেখেন, গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকীত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।

জেনেলিয়ার সুস্থতার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী রিতেশ দেশমুখ।

বিজ্ঞাপন

genelia-corona-1

২০০৩ সালে ‘তুহি মেরি কসম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড জগতে পর্দাপণ করেন জেনেলিয়া। প্রথম ছবিই দর্শকের কাছে জেনেলিয়াকে তুমুল পরিচিতি এনে দেয়।

জেনেলিয়া বর্তমানে ছবিতে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করছেন। জেনেলিয়া বিশ্বের বিভিন্ন দেশে নৃত্য পরিবেশন করেও ব্যাপক সুনাম অর্জন করেছেন।

বিজ্ঞাপন

২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া। তাদের দুই সন্তান রয়েছে। রিয়ান এবং রাইল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও