আপনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ১০:৪৪
Link Copied Successfully!

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন -এর আয়োজনে সুবিধাবঞ্চিত অসহায় ও এতিম হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল রোববার বিকেলে চাঁদপুর রসুইঘর পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে সেমাই, চিনি, চাল, ডালসহ খাদ্যসহায়তা এবং এতিম হাফেজদের পাঞ্জাবীর কাপড় দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ঈদ উপহার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, এনএসআই চাঁদপুর -এর উপ-পরিচালক শাহ মো. আরমান।

আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. রাশেদা আক্তারকে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এবং চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, উপদেষ্টা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক, উপদেষ্টা এবং দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, উপদেষ্টা রোটারিয়ান মো. মাসুদ হাসান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, চাঁদপুর রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মঞ্জুরুল কাদের সোহেল, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, নির্বাহী সদস্য মাহমুদা খানম, রৌশন আক্তার, রোটা. আহসান হাবিব, কেএম মাসুদ, আব্দুল আজিজ শিশির, মাইনুল ইসলাম মানিক।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান আরিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, দপ্তর সম্পাদক মো. মুরাদ হাসান, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস, প্রচার সম্পাদক এএম সাদ্দাম হোসেন, শিক্ষা ও আইসিটি বিষয়ক সস্পাদক মেহেদী হাসান নবীন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. বোরহান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ মাহমুদ পাটওয়ারী।

উল্লেখ্য : আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা করোনার মহামারির সময়কালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্মবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমনসব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্যসামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারেনা কাছে হাত পাততে পারে না। এপর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তিতে ফ্রি মেডিকেল ক্যাপম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় কয়েকজন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বি করে দেয়া হয়েছে। এবছর রমযানের শেষে দিকে ৩জন বেকার যুবককে স্বালম্বী করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা