ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের খাদ্য সহায়তা পেল ১০০০ পরিবার

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ২:১০
Link Copied Successfully!

ইসলামী ফ্রন্ট বাংলাদেশ উদ্যোগে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার এক হাজার পরিবারের মধ্যে ১২ টন খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।

এর আগে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের পিরোজপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ১১পরিবারকে নগদ ৫ হাজার টাকা খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার মো.দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

তিনি বলেন, আগামীতে আপনাদের দোয়া থাকলে ও আল্লাহ যদি তৌফিক দেয় এই হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে যদি এমপি হিসেবে নির্বাচিত হই তাহলে সরকারের বরাদ্দকৃত প্রতিটি টাকা অক্ষরে অক্ষরে জনগণের কাছে পৌঁছে দেয়ার দ্বায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এখানে দূর্নীতির কোন স্থান থাকবে না।

বিশেষ করে হাজীগঞ্জ-শাহরাস্তির মধ্যে যেনো একজনও গরিব না থাকে। সবাই যেনো স্বাবলম্বী হতে পারে এবং প্রত্যেকের যেনো কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়েই ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ ও উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জাকির হোসেন মিয়াজীসহ দলীয় নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী