যেসব আমলে নফল রোজার সওয়াব মেলে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ৪:৩১
Link Copied Successfully!

রোজা সর্বাধিক সওয়াবপূর্ণ একটি আমল। এ আমলের ও তার সওয়াবের প্রতি মুমিনদের আগ্রহ একটু বেশিই থাকে। রমজানের ফরজ রোজার পাশাপাশি এমন কিছু আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে নফল রোজারও সওয়াব পাওয়া যায়। তাই এই রমজানে রোজার ফজিলতপূর্ণ সেসব আমলেও আমরা গুরুত্ব দিতে পারি। নিম্নে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো, যা পালনে রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।

রোজাদারদের সহযোগিতা করা

অনেকে রোজা রেখে দুর্বল হয়ে যাওয়ার কারণে তার কাজগুলো তার জন্য কষ্টকর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি তার সেই কাজে তাকে সহযোগিতা করে, তবে সে অফুরন্ত সওয়াব লাভ করতে পারবে। আনাস (রা.) বলেন, আমরা এক সফরে আল্লাহর নবী (সা.)-এর সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সেই ব্যক্তির ছায়াই ছিল সর্বাধিক যে তার চাদর দ্বারা ছায়া গ্রহণ করছিল। তাই যারা সিয়াম পালন করছিল তারা কোনো কাজই করতে পারছিল না। যারা রোজা রাখছিল না, তারা উটের দেখাশোনা করছিল, খেদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল। তখন নবী (সা.) বললেন, ‘যারা সাওম পালন করেনি তারাই আজ সওয়াব নিয়ে গেল।’ (বুখারি, হাদিস : ২৮৯০)

বিজ্ঞাপন

রোজাদারকে ইফতার করানো

যার যার সাধ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করানো গুরুত্বপূর্ণ আমল ও অত্যন্ত সওয়াবের কাজ। কারণ রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না। (তিরমিজি, হাদিস : ৮০৭)

দরিদ্র ও বিধবাদের প্রতি সহানুভূতিশীল হওয়া

বিজ্ঞাপন

এতিম, দরিদ্র ও বিধবাদের প্রতি সহানুভূতিশীল হওয়া সামাজিক কর্তব্যবোধের একটি। প্রথমদিকে পরিবার ও সমাজ তাদের প্রতি একটু দয়াপরবশ হলেও একপর্যায়ে চরম অবমূল্যায়নের শিকার হয় তারা। পরিবার ও সমাজে নিগৃহীত হতে হয় তাদের। অথচ তাদের দেখাশোনা ও প্রয়োজন পূরণের সহযোগিতাকে আল্লাহর রাস্তায় জিহাদ, রাতের বেলায় নফল নামাজ আদায় ও দিনের বেলায় রোজা রাখার সমতুল্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সাহাবি আবু হুরায়রা (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মতো। (বুখারি, হাদিস : ৫৩৫৩)

খাবার শেষে দোয়া পড়া
খাবার শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নবীজি (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসুল (সা.) খাবার শেষে আল্লাহর দরবারে দোয়া পড়ে শুকরিয়া জানাতেন। আহার শেষে মহান রবের শুকরিয়া ও কৃতজ্ঞতায় দোয়া করলে রমজানের বাইরেও রোজাদারের সমান মর্যাদা পাওয়া যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল রোজাদারের সমান মর্যাদাশীল।’ (তিরমিজি, হাদিস : ২৪৮৬)

জুমার দিনের আমলের প্রতি গুরুত্ব দেওয়া
জুমার দিন সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। যারা বরকতময় এই দিনের সুন্নাহ ও আদবের প্রতি যথাযথ গুরুত্বারোপ করবে তারা রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। আউস ইবনে আউস আস-সাকাফি (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করবে এবং সকাল-সকাল জুমা আদায়ের জন্য যাবে, জুমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, সে (মসজিদে যাওয়ার) প্রতিটি কদমের বিনিময়ে এক বছর সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের (সমান) সওয়াব পাবে।’ (আবু দাউদ, হাদিস : ৩৪৫)

সীমান্ত পাহারা দেওয়া
সালমান ফারসি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া, এক মাসের সাওম পালন ও সালাত আদায় করার চেয়ে উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায়, তাহলে তার আমলের সওয়াব অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক (জান্নাত থেকে) আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে। (মুসলিম, হাদিস : ১৯১৩)

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা