চাঁদপুরে নবনির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১২, ২০২৩ | ৩:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আজকের পর থেকেই সরকারের অংশ হয়ে গেলেন আপনারা। ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়লে আপনারা খুব সহজেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। আইনে ৩৩ রকমের কাজের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

বিজ্ঞাপন

ডিসি আরো বলেন, আশা করছি আপনাদের নেতৃত্বে দুটি ইউনিয়ন পরিষদ মডেল হবে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে সরকার।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

এর আগে গত ১৬ মার্চ এই দুই ইউনিয়ন পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উল্লেখিত দুই চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী