
২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের পাঁচ যুবক র্যাবের হাতে গ্রেফতার
২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের পাঁচ যুবক র্যাবের হাতে গ্রেফতার -- পপুলার বিডিনিউজ 
র্যাব-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল গত ১০ এপ্রিল দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের সেলিম মিজি এর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), একই থানার বাটুরা গ্রামের আবু তাহের পাটোয়ারী এর ছেলে সুজন পাটোয়ারী (৩০), কির্ত্তনখোলা গ্রামের মৃত সিরাজ এর ছেলে রবিউল গাজী (৩২), ছয়ছিলা গ্রামের মনির মিজি এর ছেলে আলামিন মিজি (২৫) ও মৃত হোসেন কাজী এর ছেলে সাব্বির হোসেন (১৯)।


এসময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপ ব্যবহার করে চাঁদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করার কথা স্বীকার করে আসছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


























