শত্রুর সঙ্গেও মানবিক আচরণের শিক্ষা দেয় বদর বিজয়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ৪:৫৮
Link Copied Successfully!

রমজান মাসেই ইসলামের বড় বড় সফলতা এসেছে। সেগুলোর অন্যতম হলো ঐতিহাসিক বদরের বিজয়। হিজরতের দ্বিতীয় বছর ১৭ রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়। এ বছরই মুসলমানদের দুটি ঈদ ‘ঈদুল ফিতর’ ও ‘ঈদুল আজহা’ প্রথম উদ্‌যাপিত হয়।

বদরের বিজয়ের ১৩ দিন পর হিজরি দ্বিতীয় বর্ষে দশম মাসের প্রথম তারিখ (১ শাওয়াল) ঈদুল ফিতর বা রোজার ঈদ পালিত হয় এবং মদিনার বনু কাইনুকা নামের একটি ইহুদি সুদখোর মহাজন সম্প্রদায়কে পরাজিত করার পর দ্বিতীয় হিজরি সনের দশম মাসে (১০ জিলহজ) প্রথম ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করা হয়।

বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত ও রিসালাতের ঘোষণা প্রকাশ হয় রমজান মাসেই। পবিত্র কোরআন প্রথম নাজিল হয় রমজান মাসেই।

বিজ্ঞাপন

প্রিয় নবীজি (সা.) সব সময় সত্য, সুন্দর ও ন্যায়ের দাওয়াত দিয়েছেন অহিংস পন্থায়। তারপরও কুফর শক্তি শান্তির বাণী প্রচারে বিঘ্ন সৃষ্টি করে। মুশরিক সম্প্রদায় আল্লাহর হাবিব (সা.)-কে প্রায় তিন বছর ‘শিআবে আবু তালেব’ নামক স্থানে সপরিবার বন্দী করে রাখে।

প্রিয় নবী (সা.) দাওয়াতি কাজে তায়েফ গেলে তারা তাঁকে পাশবিক নির্যাতনে জর্জরিত করেছিল। তিনি মক্কায় ফিরে আসতে চাইলে মক্কায় প্রবেশে তারা বাধা দেয়। ‘দারুণ নাদওয়া’য় তারা তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। এসব বাধাবিপত্তির মুখে ৬২৩ খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসে নবুয়তের ১৩তম বছরে আল্লাহর নির্দেশে মহানবী (সা.) প্রিয় জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান।

মদিনাবাসী শান্তিকামী ও নিরীহ জনগণ। খাজরাজ বংশীয় পৌত্তলিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য নবনির্মিত স্বর্ণমুকুটটি নবীজি (সা.)-এর পদপ্রান্তে উৎসর্গ করেন তাঁরা। নবীজি (সা.) সে মুকুট মাথায় ধারণ না করে তা বিক্রি করে দুস্থদের মধ্যে বিলিয়ে দেন।

বিজ্ঞাপন

মুকুট হারানোর বেদনায় প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তাঁরই প্ররোচনায় মুনাফিক চক্রের ষড়যন্ত্রে এবং মদিনার মৈত্রী চুক্তি ভঙ্গকারী ইহুদি ও খ্রিষ্টানদের গোপন মদদে মক্কার কুরাইশ পৌত্তলিকেরা হিজরতের দ্বিতীয় বছরে ৬২৪ খ্রিষ্টাব্দে রমজান মাসেই মদিনা আক্রমণ করে।

বদর যুদ্ধে কুরাইশ বাহিনীতে ছিল ১ হাজার সশস্ত্র সেনা, ১০০টি ঘোড়া, ৭০০টি উট। নেতৃত্বে ছিলেন উতবা, শায়বা ও ওয়ালিদ। কুরাইশরা মদিনার উপকণ্ঠে এসে আক্রমণ করলেন। নবীজি (সা.) মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার খাতিরে, নারী ও শিশুদের হেফাজতের জন্য মুহাজির ও আনসার সাহাবিদের সঙ্গে পরামর্শক্রমে মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে বদরে এসে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন।

এই আত্মরক্ষামূলক প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি ছিলেন মাত্র ৩১৩ জন। ২টি ঘোড়া ও ৭০টি উট। সাহাবারা মদিনা থেকে তিন দিনে বদর গিরিপ্রান্তরে পৌঁছালেন। নেতৃত্বে ছিলেন নবীজি (সা.)-এর চাচা আবুল ফজল আব্বাস (রা.) এবং আরেক চাচা আমির হামজা (রা.)। আল্লাহর গায়েবি মদদে মুসলমানরা বদর যুদ্ধে অলৌকিকভাবে বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়। এতে কুরাইশদের ৭০ জন নিহত হন এবং ৭০ জন বন্দী হন। এ যুদ্ধে ১৪ জন সাহাবি শহীদ হন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ