ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমীরের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ১০:৪০
Link Copied Successfully!

খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সাবেক মহাপরিচালক যুবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের মহানগরের ইফতার মাহফিলে যোগদানের পর মোনাজাত শেষে তিনি হার্ট অ্যাটাক (হৃদরোগ) করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই তিনি হেলে নীচের দিকে পড়ে যান। পরে উনাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান মারা গেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দাফনের পরবর্তী বিষয় জানানো হবে।

বিজ্ঞাপন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, আজ মহানগরের আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সকল নেতৃবৃন্দ ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল৷ এরপর আজান হয়, আমীর সাহেব ইফতারের এক লুকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে শহরের হার্ট সেন্টারে নেয়া হয়।

নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র মেডিকেল অফিসার শাওন শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে। যুবায়ের আহমদ চৌধুরীর মরদেহ তার সংগঠনের লোকজন এ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত