টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন আহমেদ। তবে সফরকারীদের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন এই উদীয়মান ক্রিকেটার।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে থাকছেন না তাসকিন আহমেদ। তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোট পান তিনি। এ কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলনেও দেখা যায়নি। তাসকিনের সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

প্রসঙ্গত, একের পর এক চোটের কারণে তাসকিন টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে গত বছর ডিসেম্বরে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। চোটের কারণে এবার আরও একটি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন এই তরুণ পেসার।

বিজ্ঞাপন

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩ ম্যাচে ৮ উইকেট উইকেট শিকার করেছিলেন তাসকিন। তার ইকনোমি রেট ৭ দশমিক ১০। দারুণ ছন্দে ছিলেন ওয়ানডে সিরিজেও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তাসকিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা