জুয়া খেলে আসলেই কি ১১৫ কোটি টাকা খুইয়েছেন নেইমার!

Reporter
পপুলার স্পোর্টস ডেক্স
আপডেটঃ মার্চ ৩০, ২০২৩ | ১:৪৪
Link Copied Successfully!

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ লেগ খেলতে পারেননি, মিস করেছেন জাতীয় দলের হয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচও। এর মধ্যেই ব্রাজিল স্থানীয় সময় গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। আর একই সঙ্গে পিএসজির এই ফরোয়ার্ডের ১০ লাখ ইউরো খোয়ানোর কথাও শোনা গেছে। অবশ্য সত্যটা সামনে আসে এরপরই।

নেইমার ভক্ত মাত্রই জানে, অবসর সময়ে পোকার খেলতে পছন্দ করেন ব্রাজিল তারকা। গত মাসে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির হারের পর নেইমারকে ম্যাকডোনাল্ডসে পোকার খেলতে দেখা যায়। নেইমারের এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কটাক্ষ করেছিলেন কিলিয়ান এমবাপে। ক্রিস্টোফে গালতিয়ের তখন বলেছিলেন, ছুটির দিনে সে পোকার খেলতেই পারে।

সম্প্রতি পোকার খেলতে গিয়েই এক মজার ঘটনা ঘটিয়েছেন নেইমার। অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে আসেন পিএসজি তারকা। খেলা শুরুর কিছুক্ষণ পরই বড় অঙ্কের টাকা হারানোর কথা জানান তিনি।

বিজ্ঞাপন

টাকার অঙ্কটাও যেনতেন নয়, ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫ কোটি ৭৬ লাখ টাকা)। বড় অঙ্কের টাকা খোয়ানোর শোকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। অবশ্য পুরো ঘটনাটিই ছিল একটা অভিনয়।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, জুয়া খেলে নেইমার কোনো টাকা হারেননি। ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা। জুয়ায় অর্থ ঢাললে অনলাইন প্রত্যারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। মূলত এই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই ভিডিওতে।

অনলাইনে তখন নেইমারের বন্ধুরাও ছিলেন। একজন মন্তব্য করেন, ‘মাত্র ৬০ মিনিটেই মিলিয়নিয়ার থেকে শূন্য।’ নেইমার উত্তর দেন, ‘আমি ইউটিউবে (এটা নিয়ে) একটি ভিডিও বানাব।’ এরপরই লাইভ বন্ধ করেন নেইমার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন