শাহরাস্তিতে শ্বশুরালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

Default User
ইমতিয়াজ ছিদ্দিকীী তোহা
আপডেটঃ আগস্ট ২৭, ২০২০ | ১১:০১
Link Copied Successfully!

শাহরাস্তিতে ফাহাদ হোসেন নামক এক যুবক শ্বশুরালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনায় এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

জানাযায়,গেল বুধবার(২৬ আগস্ট) রাত ১১.৩০মিনিটের সময় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আজাগরা কবিরাজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শাহরাস্তি থানার ওসি (তদন্ত)মোঃআবদুল মান্নান, সেকেন্ড অফিসার আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্হিত হয়ে ফাহাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে লাশ প্রেরণ করা হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির নজরুল ইসলামের মেয়ে নাজনিন সুলতানা নূপুরের (১৮) সাথে প্রেমের জালে আবদ্ধ হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে একই বাড়ির সাবের আহমেদের ছেলে ফাহাদ হোসেন (২১)। বিয়ের পর সাত মাসের অন্তঃস্বত্বা স্ত্রী নূপুরকে নিয়ে নিজ বাড়িতে আসে ফাহাদ। তার আগে ফাহাদের পরিবারকে মামলা করে হয়রানি করে শ্বাশুড়ি নাছিমা বেগম বিউটি। বর্তমানে ফাহাদ-নূপুরের সংসারে ফাইজা নামে ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

ফাহাদের পিতা সাবের আহমেদ জানান, বিউটি ও তার পরিবার আমার ফাহাদকে হত্যা করে বারান্দার গ্রীলে ঝুলিয়ে রেখেছে। তারাই আমার সন্তানকে হত্যা করেছে। মায়ের বুক খালি করবে বলে বিউটি ও স্বামী নজরুল ইসলাম আমাদের বহুবার হুমকি দিয়েছে। আজ তারা আমার সন্তানকে হত্যা করে সেই হুমকিকে সত্যতে পরিনত করেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

ফাহাদের মা নাছিমা বেগম বলেন, আমার বুক ওরা খালি করেছে। তারা হুমকি দিয়েই এই ঘটনা ঘটিয়েছে। বিউটি আমার সন্তানকে হত্যা করেছে। তাদের ঘরে থাকা দড়ি দিয়ে আমার ছেলের গলা প্যাঁচিয়ে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখেছে তারা। বিউটি আমার ছেলেকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে।

এবিষয়ে ফাহাদের শ্বশুর বাড়ি গেলে তার স্ত্রী নূপুরদের আত্মীয় পরিচয় দিয়ে প্রতিনিধির সাথে কথা বলেন নজরুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম বিউটি। তিনি বলেন, তারা কেউ বাড়ি নেই। কে কোথায় গিয়েছে তা আমি জানিনা। স্থানীয় প্রতিনিধি তার পরিচয় জানতে চাইলে তিনি তার পরিচয় গোপন করেন।

এলাকাবাসী এই রহস্যময় মৃত্যুর তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা