মতলব দক্ষিণে অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৭, ২০২০ | ৪:১০
Link Copied Successfully!
  • মতলব দক্ষিণে অগ্নিকান্ডে তিনটি ঘর ভূস্মিভূত,দু’লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষত

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের আকবর আলী প্রধানীয়া বাড়ির মিজান প্রধানের বসতঘরসহ তিনটি ঘর অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে।

এতে দু’লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র আগুনে পুড়ে যাওয়া থেকে উদ্ধার করা গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৬ টায় এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। আগুন নিভাতে গিয়ে মিজান প্রধানসহ আরও তিন ব্যক্তি আহত হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ওই দিন ভোরে মিজান প্রধানের স্ত্রী তাদের বসতঘরের কোণে আগুনের কুন্ডলী দেখে ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন আসে। মুহুর্তের মধ্যে আগুন পাশের দু’ টি রান্না ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উপস্থিত হয়। পরে তাদের ও স্থানীয় জনগনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আসাদুজ্জামান নূর বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আগুনে পুড়ে যাওয়া থেকে প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র উদ্ধার করা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা