ষোলঘর শেখ বাড়ি রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৩ | ৬:৫২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদের দক্ষিণে শেখ বাড়ি রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুন ও পুরাতন অনেকগুলো ভবন থাকলেও পানি নিস্কাশনের কোন ধরণের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ময়লা ও আবর্জনাসহ পানি ভবনের ভিতরে প্রবেশ করে। ভবন মালিক, হাসপাতাল, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন ও স্থানীয়রা সড়কটি মেরামত ও ড্রেনেজ নির্মাণের জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। পৌর কর্তৃপক্ষ বলছে-এই বৃষ্টি মৌসুমও কষ্ট করতে হবে। চলতি বছরের শেষের দিকে ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।

সরজেমনি ওই সড়কে গিয়ে দেখাগেছে, চাঁদপুর-কুমিল্লা সড়ক থেকে সংযুক্ত শেখ বাড়ি সড়কটির বেহাল অবস্থা। এটি এক সময় পাকা থাকলেও এখন দুই পাশে ভবন নির্মাণ করায় সড়কের মূল অবস্থান নেই। তাছাড়া ভবন নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিস্কাশনের লাইন দেয়া যায়নি। পূর্বে আশপাশের পুকুর থাকলেও এখন সব ভরাট হয়েগেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জানান, বৃষ্টি আসলে সড়কের পানি বাড়িতে এবং দোকানে প্রবেশ করে। জুতা খুলে হাটতে হয়। অনেক সমস্যার মধ্যে আছি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য কষ্ট হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেন নির্মান করা প্রয়োজন।

আরেক বাসিন্দা রিপন শেখ জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আমাদের এই সমস্যার কথা মেয়র সাহেবকে বহুবার জানিয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য তিনি কথা দিলেও কথা রাখেননি। আমরা পৌরসভার টেক্স দিলেও সুযোগ সুবিধা পাচ্ছি না।

মোশাররফ হোসেন। তিনি এই এলাকায় থাকেন এক বছর। তিনি বলেন-এখানে যতগুলো বাসা আছে। কোন বাসা থেকেই গোসলখানার পানি বাহিরে যাওয়ার কোন ব্যবস্থা নেই। এছাড়া সামনে এসপি অফিস। অনেকেই এই সড়কে ভাড়া থাকেন। সকলেরই আসা-যাওয়া সমস্যা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সুমন গাজী বলেন, বৃষ্টির সময় সড়কে একহাটু পানি হয়ে যায়। এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে থাকে। এই সড়কে খুব জরুরি ভিত্তি ড্রেন প্রয়োজন। মেয়র সাহেবকে জানিয়ে কোন লাভ হয়নি। কারণ তিনি করছি, করব বললেও করছেন না। এখন সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে এই বিষয়ে জেলা প্রশাসককে জানাব।

পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী বলেন, শেখ বাড়ি সড়কের বিষয়টি আমি অবগত। আমি এলাকার মানুষের কাছে লজ্জিত। মেয়র সাহেবকে বহুবার জানানো হয়েছে। পৌরসভার ফান্ড না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। আপনারা সবাই একসঙ্গে মেয়রকে বলেন কাজটি করার জন্য।

মেয়র মো. জিল্লুর রহমান বলেন, এই সড়কের বিষয়টি আমি অবগত। এই বছরের বৃষ্টি মৌসুম এলাকার লোকজনকে কষ্ট করতে হবে। বছরের শেষ সময় হলেও ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা