দেশের জার্সিতে নামছেন মেসি-রোনালদোরা, জেনে নিন সূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপের পর ক্লাবের খেলায় ব্যস্ত সময় কাটিয়েছেন ফুটবলাররা। প্রায় তিন মাস পর আবারও তারা আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। স্বপ্নের মতো শেষ করা বিশ্বকাপের পর লিওনেল মেসিরা দেশে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেকেই পৌঁছে গেছেন ম্যাচের ভেন্যুতেও। একইসঙ্গে নিত্য নতুন দায়িত্ব নিয়ে এবারের মাঠে দেখা যাবে তারকা-মহাতারকাদের। বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর ভরসা রেখেছে পর্তুগাল ফুটবল। একইসঙ্গে ফরাসিদের নেতৃত্বভার পেয়েছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে নেইমারকে ছাড়াই ব্রাজিল মাঠে নামবে।

চলতি মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ পানামার বিরুদ্ধে খেলবে তারা। পরবর্তী ম্যাচ ২৮ মার্চ। প্রতিপক্ষ কিরাসাও। দেশের মাটিতে অনুষ্ঠেয় দু’টি ম্যাচই মেসির খেলার কথা রয়েছে। প্রীতি ম্যাচ খেলতে তারা ইতোমধ্যেই আর্জেন্টিনায় গেছেন।

এদিকে, ইউরো কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবে রোনালদোর পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে রোনালদো খেলতে নামবেন। তার সঙ্গে কথা বলেই তাকে ইউরো কাপের দলে রেখেছেন পর্তুগিজ কোচ। মেসিদের একই সময়ে তাদেরও দু’টি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে পর্তুগাল। তিনদিন পরই তারা লুক্সেমবার্গের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইনজুরিতে থাকা নেইমারকে ছাড়া বেশ আলোচিত একটি দল ঘোষণা করেছে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ রামন মেনেজেস। দলে তরুণ ও সম্ভাবনাময়ী অনেক ফুটবলারকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। একইসঙ্গে বিশ্বকাপ স্কোয়াডের অনেক ফুটবলারকে দলে না রাখায় সমালোচনার মুখে পড়েছেন কোচ। ২৬ মার্চ তারা মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে।

এছাড়া ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়ার মতো দেশও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে। তাদের কার খেলা কখন সেটি এক নজরে জেনে নেওয়া যাক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা