হাসান মাহমুদ-তাসকিনের তোপে বিপর্যয়ে আয়ারল্যান্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ৪:৫৮
Link Copied Successfully!

তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়েছে আয়ারল্যান্ড। ২৬ রানেই তারা হারায় ৪টি উইকেট।

১৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৮ রান। ১৬ রান নিয়ে উইকেটে আছেন ক্যাম্পার, অপর অপরাজিত ব্যাটার টাকারের সংগ্রহ ২৮ রান।

এদিন বোলিংয়ে দারুণ শুরু হয় বাংলাদেশের। উইকেট না পেলেও প্রথম পাঁচ বলে কোনও রান দেননি হাসান মাহমুদ। স্টিফেন ডোহানি শেষ বলে তিনটি রান নেন। দ্বিতীয় ওভারেও তাসকিন আহমেদ আঁটসাঁট বোলিংয়ে ১ রান দেন। তারও প্রথম পাঁচটি বল ডট ছিল।

বিজ্ঞাপন

হাসানের দ্বিতীয় ওভার ছিল মেডেন। প্রথম তিন ওভারে ৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারির দেখা পায় তারা। তাসকিনকে কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন পল স্টার্লিং।

এরপর নবম ওভারে এসে নিজের ও দলের দ্বিতীয় উইকেট নিয়েছেন হাসান। আরেক ওপেনার পল স্টার্লিংকে এবার তিনি এলবিলব্লিউর ফাঁদে ফেলেছেন। ১২ বলে মাত্র সাত রানে করেন স্টার্লিং।

এর দুই বল পর হ্যারি ট্যাক্টরকেও সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। ওভারের চতুর্থ বলটি ব্যাক অব লেন্থে রেখেছিলেন হাসান, সেখান থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট চালিয়েও পুরোপুরি পরাস্ত হন এই ব্যাটার। বল তার পায়ে আঘাত হানলে আবেদন করেন হাসান। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে রিভিউ নেন তামিম ইকবাল। আর তখনই আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে আউট দিতে বাধ্য হন। সাজঘরে ফেরার আগে ৩ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি ট্যাক্টর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন