মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!
মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে।
২২ মার্চ বুধবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া, বলাইরকান্দি নায়াকান্দি ও ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার সকালে ইন্দুরিয়া বলাইরকান্দি রাস্তায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১৩ জনকে পাগলা কুকুর কামরিয়ে আহত করেছে।  আহতদের মধ্যে ৫ জন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহতরা হলেন, সুলতানাবাদ ইউনিয়নের, ইন্দুরিয়া গ্রামের রেহান উদ্দিনের ছেলে শাহজালাল (৮), একই গ্রামের শহীদ উল্লাহ ফকির (৬৫), সাহেব আলী (৯০), চুন্নু মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫৫) লেধু পাটোয়ারীর স্ত্রী, সবুজ প্রধানের মা, বলাইরকান্দি গ্রামের ভবতোষ (৬০), নয়াকান্দি গ্রামের ৫ জন ও ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামের দুলাল মিয়া।
জানা যায়, কিছু শিশু বলাইরকান্দি-ইন্দুরিয়া রাস্তার পাশে খেলা করছিলো। এমন সময় একটি লাল ও সাদা রঙের পাগলা কুকুর পেছন দিক থেকে শিশুদের  কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের ডাক-চিৎকারে কয়েকজন বৃদ্ধ লোক শিশুদের উদ্ধার করতে এগিয়ে আসলে কুকুরটি তাদেরও আক্রমন করে এবং আহত করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জহির ও মাসুদ মিয়া বলেন, কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তবে ঘটনা জানার পর ওই পাগলা কুকুরকে এলাকাবাসী মেরে ফেলেছে। আহতরা চিকিৎসা নিচ্ছে।
মতলব উত্তর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জুয়েল বলেন, কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে শুনেছি, তবে এখানে কোন রোগী চিকিৎসা নিতে আসেনি। শুনেছি তারা নাকি চাঁদপুর সদর হাসপাতালে গিয়েছে। এধরনের চিকিৎসার জন্য আমরা সর্তক আছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ