মাছ শিকার করতে গিয়ে কৃষকের মৃত্যু

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ২৬, ২০২০ | ৯:১০
Link Copied Successfully!
ফরিদগঞ্জে রাতের আধারে  জমা পানিতে টেঁটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন (৩৩) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ইমান হোসেন ১১ নং চরদু:খিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের মৃত আবিদ আলীর ছেলে ও এক সন্তানের জনক। মঙ্গলবার রাতে পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
  জানা গেছে, গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন খাল বিল ও কৃষি জমি পানিতে থই থই করছে। পুকুর ও খাল-বিল ভরে যাওয়ায় ফলে বিলের পানিতে এই মৌসুমে মাছ শিকার করে থাকেন অনেকে।
এমনিভাবে রাতের বেলা টর্চলাইট জ্বালিয়ে টেঁটা দিয়ে ইমান হোসেনও মাছ শিকার করতে যায়। কিন্তু বিলের উপর দিয়ে বিদ্যুতের তারে তার টেঁটার সংষ্পর্সে তৎক্ষনাৎ সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
  এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব