
কুমিল্লা স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস স্ত্রীর
Link Copied Successfully!


কুমিল্লার চান্দিনায় ফাঁসিতে ঝুলে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে স্বামী শরীফ হোসেন কাজে বের হওয়ার পর রান্নাঘরে খাবার তৈরি করছিলেন লিপি আক্তার। সকাল অনুমান সাড়ে ৯টায় পাশের বাড়ির এক ব্যক্তি রান্নাঘরে এসে লিপি আক্তারকে গলায় ওড়না পেঁচানো ফাঁসিতে ঝুলতে দেখে চিকিৎকার করেন। খবর পেয়ে চান্দিনা থানাপুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে অভিমান করে আত্মহত্যা করেছেন লিপি আক্তার নামে ওই গৃহবধূ। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


E/N







