লিটনের ফিফটি, ১০০ পেরোল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ৪:২৫
Link Copied Successfully!

তামিম আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েছেন লিটন দাস। আইরিশ বোলারদের বিপক্ষে চওড়া ব্যাটে খেলছেন দুই ব্যাটার।

ইতোমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন দাস। লিটনের নৈপূণ্যে বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়েছে।

লিটনকে দারুণ সঙ্গ দেওয়া শান্ত ৩৫ রান করেছেন। এই জুটির কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশায় দর্শকরা।

বিজ্ঞাপন

বিকাল পৌনে চারটায় এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১২০/১। ২৩ ওভারের খেলা চলছে।

২১তম ওভারের প্রথম বলে হামফ্রিসকে শর্ট লেংথে পেয়ে ওয়াইড লং অফ দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করে ফেলেছেন লিটন। মাইলফলকে যেতে তার লেগেছে ৫৪ বল।

এর আগে অহেতুক রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক তামিম ইকবাল। ৩১ বলে ২৩ রানের বেশি করতে পারেননি তামিম।

বিজ্ঞাপন

৪২ রানে উইকেট পড়ার পর লিটন-শান্ত দৃঢ়তা নিয়ে ব্যাট করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা