৩৯ বছরের চাকরী জীবনের ইতি টানলেন হিসাব রক্ষক সফিউল আলম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৬, ২০২০ | ৮:২২
Link Copied Successfully!
৩৯ বছর পর সরকারি চাকরি জীবন থেকে অবসর গ্রহন করলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সফিউল আলম।
জানাযায় মোঃ সফিউল দীর্ঘ ১০ বছর আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের  প্রধান সহকারী কাম হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালের নভেম্বরের ৮ তারিখ হাসপাতালে যোগদান করেন। এরপূর্বে তিনি ১৯৭৯ সালের জানুয়ারিতে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন করে প্রথমে সরকারি চাকরিকে যোগদান করেন। এরপর মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে সর্বশেষ ২০০৯ সালে চাঁদপুর সরকারি হাসপাতালে যোগ দেন। তার পর থেকে এতদিন সরকারি এই হাসপাতালটিতেই তিনি উল্লেখ্যিত পদে নিষ্ঠা ও দক্ষতার সাখে দায়িত্ব পালন করে এসেছেন।
এরপর তিনি গত ৩০ জুন চাঁদপুর সরকারি হাসপাতালের এই দায়িত্ব থেকে একেবারে অবসর গ্রহন করেছেন।  এতে তিনি দীর্ঘ ৩৯ বছর সরকারি চাকরি করে এসেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য মোঃ সফিউল আলম চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার রাজার গাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা মৃত আব্দুল হামিদ, মাতা আনোয়ারা বেগম। বর্তমানে চাঁদপুর শহরে  বসবাস করছেন। তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের পিতা। ছেলে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে কম্পিউটার সাইন্সে অনার্স পাশ করেছেন। আর মেয়ে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা