কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার পাঁচ শিক্ষকের বিদায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১১:৩৮
Link Copied Successfully!

হাতে ফুল, দু’পাশে শিক্ষার্থীদের সারিবদ্ধ লাইন। একদিকে শিক্ষা জীবনের একটি ধাপ এগিয়ে নেয়ার প্রত্যয়, আরেকদিকে একসাথে পাঁচ শিক্ষকের বিদায়ের বেদনা।

আবেগঘন পুরো বিদ্যাপীঠ। সকাল থেকে দুপুর পর্যন্ত গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্য। যে বক্তব্যে ফুটে উঠেছে শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের গুরু দায়িত্বের কথা।

রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই মঞ্চে বিদায় দেওয়া হয়েছে দাখিল পরিক্ষার্থীদেরও।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা মো. মফিজুর রহমান ও মো. ফারুক হোসাইনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ইউনুস উল্ল্যাহ, মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারী অধ্যাপক মনির হোসেন, বিদায়ী শিক্ষকদের মধ্যে একে এম শামছুল আলম, মাওলানা মো. হেদায়েত উল্ল্যাহ ও শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও মানপত্র পাঠ করেন শিক্ষার্থীরা। এরপর বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা