পান বিক্রি করে হজে যেতে চান ৯০ বছরের ইমান আলী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৪:৩৬
Link Copied Successfully!

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গত ৩ মাস ধরে বালতির মধ্যে হরেক রকমের মসলা দিয়ে মিষ্টি পান বিক্রি করছেন ৯০ বছরের ইমান আলী। এক হাতে পাসপোর্টের কপি অন্য হাতে পানের বালতি নিয়ে সৈকতের ধারে ঘুরে পান বিক্রি করেন তিনি।

পাসপোর্ট হাতে নিয়ে পান বিক্রির কারণ জানতে চাইলে বৃদ্ধ বলেন, শেষ বয়সে পবিত্র মক্কা শরীফ নিজের চোখে দেখতে চাই। জীবনে একবার হজে যেতে চাই।

ইমান আলীর বাড়ি পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। পরিবারে কাঠমিস্ত্রীর পেশায় থাকা দুই ছেলে থাকলেও সংসার টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয় তাদের। তাই বাবার ভরণপোষণ চালালেও স্বপ্ন পূরণ করতে অক্ষম তার দুই সন্তান। এখন নিজে পান বিক্রি করে সেই অর্থে হজে যাওয়ার স্বপ্ন দেখছেন ইমান আলী।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি পান বিক্রি করে হলেও হজ করতে যাব। নিজের চোখে প্রাণ ভরে কাবা শরীফ দেখব। আমার নবীর রওজা মোবারক দেখব। সেই আশা বুকে নিয়ে গত তিনমাস ধরে পান বিক্রি করে টাকা জমাচ্ছি। এই টাকা সংসার খরচে দেই না। আল্লাহ যেন আমার মনের এই আশা পূরণ করেন, আপনারা দোয়া করবেন আমার জন্য।

নিজের হতদরিদ্র অবস্থার বর্ণনা দিয়ে ইমান আলী বলেন, আমি পেশায় কাঠমিস্ত্রী ছিলাম। নিজের জমিটুকু ছাড়া কিছুই নেই আমার। ওই জমিটুকুতে আমার দুই ছেলে ঘর তৈরি করে থাকে। আমি গত তিনমাস ধরে কুয়াকাটা মসজিদে থাকি। হজে যাব বলে সবার কাছে সাহায্য চেয়েছি। পরে জানতে পারি এভাবে হজ হবে না। ব্যবসা করার পরামর্শ দেয় সবাই। সেই পরামর্শে মাত্র ২ হাজার টাকা দিয়ে মালামাল কিনে পান বিক্রি শুরু করি। কুয়াকাটায় আগত পর্যটক এবং স্থানীয় লোকজন আমার পান খেয়ে আমাকে বেশি করে টাকা দেয়। আর আমি সেই টাকা জমিয়ে রাখি।

শুধু পান বিক্রি করে হজের টাকা না জমলে নিজের জমিটুকু বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন এই বৃদ্ধ। তিনি বলেন, আমি কাবা ঘর দেখতে চাই। এটা আমার জীবনের শেষ ইচ্ছে। প্রয়োজনে আমার জমিটুকু বিক্রি করে দেব। তবে যদি সমাজের কোনো বিত্তবান মানুষ আমাকে সহযোগিতা করত তাহলে আমার জমিটুকু বিক্রি করতে হতো না।

বিজ্ঞাপন

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, বেশ কয়েকদিন হলো হজ করবে বলে পান বিক্রি করতে নেমেছে। পরে জানতে পারলাম তার ছেলেদের ইনকামে তার ভরণপোষণ চলে কিন্তু তাদের হজ করানোর সামর্থ্য না থাকায় তিনি এই বয়সে পান বিক্রি করছেন। যদি কারো পক্ষে সম্ভব হয় তাকে হজের ব্যবস্থা করে শেষ বয়সের স্বপ্ন পূরণ করে দেন তাহলে তিনি অনেক খুশি হবে। তবে তিনি শারীরিকভাবেও সুস্থ না। কারণ সে সোজা হয়ে হাঁটতেও পারে না।

কুয়াকাটা টুরিস্ট বোড মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, এই বৃদ্ধ গত কয়েকমাস যাবৎ দেখছি খুব কষ্ট করে হেঁটে হেঁটে প্রত্যেকের কাছে গিয়ে পান কেনার জন্য অনুরোধ করছে। পরে জানতে পারি তিনি হজ করার জন্য এত কষ্ট করছে। এটা জানার পরে স্থানীয়রা তাকে খাবার, সাধ্যমত অর্থ দিয়ে সহযোগিতা করছে। আমিও তাকে যতটা সম্ভব সহযোগিতা করি সব সময়।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বৃদ্ধ লোকটাকে পান বিক্রি করতে দেখি। পরে জানতে পারি তিনি নাকি হজে যাওয়ার আশায় এত কষ্ট করছে। তাকে সবার সহযোগিতা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু