নৌকা মার্কায় ভোট চাইলেন সাবেক সিনিয়র সচিব ড. শাহ কামাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৭:২৩
Link Copied Successfully!

আর মাত্র ১দিন বাকী, আগামী ১৬ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জের ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারনা তুঙ্গে। নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীরা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। নির্বাচনী জয়ের প্রত্যাশা নিয়ে অস্তিত্বের লড়ায়ে নামছেন আওয়ামীলীগসহ স্বতন্ত্র প্রার্থীরা।

আওয়ামী লীগের প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউলের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. শাহ কামাল।

প্রার্থীদের পোষ্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আনাচে কানাচে। মাইকিং এর সাথে প্রতিশ্রুতির ছড়া ও গান তৈরী করে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। হাট বাজার, চায়ের দোকান, মাঠে ঘাটে সর্বত্র ভোটের ইমেজ লক্ষ্য করা গেছে। বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র ৫ প্রার্থী মাঠে আওয়ামীলীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নির্বাচনে প্রধান ৬ প্রতিদ্বন্দ্বী মোঃ খোরশেদ আলম বকাউল, মোঃ আবু তাহের প্রধানিয়া, আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া, মোঃ মিজানুর রহমান (কমল), এ্যাডভোকেট সফিকুর রহমানসহ ৬ জন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। যদিও ৬ চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এ্যাডভোকেট সফিকুর রহমানকে মাঠে খুবই কম দেখা যাচ্ছে। প্রচারণায় গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। উভয়ই নির্বাচনে জয় পেতে আশাবাদী।

বিজ্ঞাপন

শেষ মুহুর্তে প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউলের পক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী মাইনুউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, সাবেক ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজী, মেম্বার রবিউল আলম অরুন, মীর হোসেনসহ নেতৃবৃন্দ।

এসময় কমান্ডার আবু তাহের ও ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগন নৌকার পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় দলের নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া, মোঃ মিজানুর রহমান (কমল) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া চেয়ারম্যান পদে বেশ ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউল, বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া এই তিনজনের মধ্যেই। তাদের মতো অন্য প্রার্থীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। জনগণকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।সর্বশেষ জনমত জরিপে নৌকার প্রার্থী মোঃ খোরশেদ আলম বকাউল এগিয়ে আছে বলে জানাযায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই