হাজীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৫, ২০২০ | ৭:৪৫
Link Copied Successfully!
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্তমান পরিস্থিতিতে করণীয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের নার্গিস ফুড প্যাভেলিয়ানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব একেএম শাহ আলম মুন্সী।
জেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্রের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এন এম হানিফ ও গীতা পাঠ করেন কার্তিক চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কমিটির সহ-সভাপতি মো. আক্তার হোসেন, শিক্ষা সচিব মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. আবুল ফারাহ্ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
উপজেলা শাখার পক্ষে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ্জাহান, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত মজুমদার, শিক্ষা সচিব মো. জুয়েল রানা তালুকদার, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক মো. ইয়াছিন মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক এম বজলুর রহমান, ক্রীড়া সম্পাদক  মো. মুশফিকুর রহমান, চিলড্রেন একাডেমীর পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন  প্রতিষ্ঠান হতে আগত পরিচালক ও  শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কিন্ডারগার্টেনে ৬ থেকে ১০ লাখ শিক্ষক করোনাকালীন সময়ে মানবেতর জীবন যাপন করছে বলে তুুুুলে ধরেন। এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গুলো আলোচনা করেন বক্তারা।
আগামী ১ সেপ্টেম্বর  আলীগঞ্জ পিটিআই চত্ত্বরে   স্বাস্থ্যবিধি মেনে প্রনোদনার লক্ষ্য একটি মানববন্ধনের ডাক দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সভা শেষে দোয়া ও মনুজাত পরিচালনা করেন সমিতির সম্মানিত সদস্য মাও. মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় হাজীগঞ্জ উপজেলার ৭২ টি  কিন্ডারগার্ডেনের পরিচালক, শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব