কোল থেকে পড়ে গিয়েছিলেন অপু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ১২:৪৩
Link Copied Successfully!

গানের শেষভাগে অপু বিশ্বাসকে কোলে তুলে নিতে গিয়ে মঞ্চে ফেলে দেন সহ-অভিনেতা চিত্রনায়ক নিরব। ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান।

শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

 এবার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার কারণ জানালেন নায়ক নিরব। এ বিষয়ে নিরব বলেন, পলিয়েস্টার কাপড়ে পা পিছলে যাওয়া এ ঘটনা ঘটেছে। অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পী সহ আমরা দুজন স্টেজে ছিলাম।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে থাকা দর্শকের অনেকেই পড়ে যাওয়ার ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। যদিও সেই মুহূর্তে নিরব-অপু দুজনেই দর্শককের অনুরোধ জানিয়েছিলেন এটি না ছড়াতে

এ প্রসঙ্গে নিরব কালের কণ্ঠকে বলেন, আসলে এটি ছড়ানো হয়েছে। তবে এর সঙ্গে যেসব ক্যাপশন জুড়ে দেওয়া হচ্ছে সেসব অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

অপু বিশ্বাস বলেছিলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

বিজ্ঞাপন

নিরবও আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা