ক্ষেপণাস্ত্র ছুড়ে সিউল-ওয়াশিংটনকে বার্তা দিল পিয়ংইয়ং

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ১২:২৯
Link Copied Successfully!
আবারও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কয়েক ঘণ্টা আগে একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরীয় বাহিনী। এর মাধ্যমে পিয়ংইয়ং সিউল ও ওয়াশিংটনকে প্রতিরোধের বার্তা দিল বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সোমবার ভোরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

সিউল দাবি করেছে, এ যাবতকালের মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। ১০ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম শিল্ড’।

কেসিএনএ সোমবার জানিয়েছে, এর আগে উত্তর কোরীয় নেতা কিম জং উন একাধিক অস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তদারকি করেছেন। সেই সঙ্গে সেনাবাহিনীকে প্রতিপক্ষের উন্মত্ত যুদ্ধের প্রস্তুতিমূলক পদক্ষেপ প্রতিহত করার প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন সাম্রাজ্যবাদী এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনীর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের  প্রতিরোধ গড়ার প্রমাণ। এ ছাড়া পরমাণু ওয়ারহেড দিয়ে পরীক্ষা করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো সজ্জিত করা উত্তর কোরিয়ার লক্ষ্যের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সামরিক মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখে থাকে। এ অবস্থায় দেশটির যুক্তি হলো— পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা