জমজমিয়া খাল খনন হলে সেচ সুবিধা পাবে ২০ হাজার কৃষক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৩ | ৬:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে শুরু করে মতলব দক্ষিণ উপজেলার একাংশে অবস্থিত জমজমিয়া খাল দীর্ঘ বছর সংস্কার কিংবা পুন:খনন হয়নি। যার ফলে প্রায় ২০ হাজার কৃষক সেচ সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা সমাধানে খাল পুন:খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। খনন কাজ শেষ হলে পানি প্রবাহ এবং ফসল উৎপাদন বাড়বে।

রবিবার (১২ মার্চ) বিকেলে খালের হাজীগঞ্জ অংশে ৫.৫০কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) প্রকৌশলী নুর মোহাম্মদ, চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) ইমরুল কায়েস মির্জা কিরণ।

বিজ্ঞাপন

সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ জানান, এই খালটি পুন:খনন করা হলে দুই পাড়ের ৫হাজার একর জমি আবাদ করার পাশাপাশি অনাবাদি আরো দুই হাজার একর জমি আবাদ করার আওতায় আসবে। এই খালটি খনন না করায় পানির প্রবাহ বাধাগ্রস্থ হয়েছে। যার ফলে আবাদি জমিগুলোতে পানি পৌঁছায়নি। আবাদি জমি হ্রাস হওয়ার এটিও একটি কারণ।

তিনি আরো জানান, খাল খননের পরে দুই উপজেলার ৪টি ইউনিয়নে খাল পাড়ের জমিগুলোর ফসল তিনগুন বৃদ্ধি পাবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিস্কাশন স্বাভাবিক থাকবে। সার্বিকভাবে দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব