
কুমিল্লায় ৮৪ কেজি গাঁজা’সহ গ্রেফতার পাঁচ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও মেঘনা থানা এলাকা হতে ৮৪ কেজি গাঁজা’সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ০৮ মার্চ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নোয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে ভিত্তিতে র্যাব-১১,০৯ মার্চ সকালে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড় সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৪.৫ গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর নোয়াবাজার গ্রামের মৃত
আব্দুল মজিদের ছেলে মোঃ ফারুক হোসেন (২৬), জয়পুরহাট জেলার সদর থানার মাস্টারপাড়া গ্রামের মৃত বিশু ওরাও এর ছেলে লাবণ ওরাও (৩২), একই থানার সিত্রাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলেল ছেলে হিরা মন্ডল (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ সবুজ (৩৯), এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দেউস গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এবং গ্রেফতারকৃত আসামী লাবণ ওরাও, হিরা মন্ডল, মোঃ সবুজ এবং হাবিবুর রহমানদের বিরুদ্ধে মেঘনা থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







