বিট পুলিশিং কার্যক্রম সচল থাকলে এলাকা অপরাধমুক্ত থাকবে 

Default User
এইচ.এম নিজাম 
আপডেটঃ আগস্ট ২৩, ২০২০ | ১০:৩০
Link Copied Successfully!
  1. বাংলাদেশ পুলিশ বিট পুলিশিং এর কার্যক্রম’র অংশ হিসেবে চাঁদপুর মডেল থানার বিট পুলিশিং২১ কার্যক্রম’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌর কমিউনিটি অঞ্চল ১৪এর বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম উদ্দিন। তিনি বলেন, পূর্বে আমরা কমিউনিটি পুলিশ নিয়ে কার্যক্রম হয়েছিল, যার কারনে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছিলো। আর আইন-শৃঙ্খলার আরো জোরদার এবং গতিশীল করতে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, করোনাভাইরাসের কারনে গত মার্চ মাস থেকে আমাদের অনেক কার্যক্রম করতে ব্যাহত হয়েছে। এতে করে অনেক অপরাধীরা অপরাধ করতে সুযোগ পেয়েছিলো। কিন্তু এখন তারা আর কোন অপরাধ করতে পারবে না।
এসময় তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ন। এই এলাকায় অপরাধীরা অপরাধ করতে অনেক ধরনের সুযোগ পেয়ে থাকে। তার জন্য আপনারা আপনাদের ভাড়াটিয়াদের সম্পূর্ন তথ্য রাখবেন যেটা আপনারা করেন না। আপনারা ভাড়ারিয়াদের সম্পূর্ন তথ্য রেখে পুলিশ মানে আমাদের সহায়তা করবেন। মনে রাখবেন বিট পুলিশিং কার্যক্রম সচল থাকলে আপনার এলাকা অপরাধ মুক্ত থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মো: জামাল হোসেন, কল্যানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইলিয়াছ চৌধুরী,আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর দপ্তর সম্পাদক মো: সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান খাঁন, শিক্ষক মো: শামিম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৪ এর সভাপতি দেলোয়ার হোসেন ঢালী।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কল্যানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক সাংবাদিক এমএম কামাল। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৪ এর সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় সভায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো: আওলাদ হোসেন, সহকারি উপ-পরিদর্শক মো: বাছির ও পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৪ এর সাধারন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা